সাবেক যুবদল নেতা মঈনের ৭ দিনের রিমান্ড আবেদন
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ তিনজনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলানগর থানার মো. ছাব্বির আহমেদ এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
অপর আসামিরা হলেন-এমবি স্বপন কাজী ও মো. শাওন হোসেন।
কেএন/টিকে