© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিয়াকেই শেষবার ফোন সুশান্তের, চাঞ্চল্যকর যা তথ্য পেল পুলিশ

শেয়ার করুন:
রিয়াকেই শেষবার ফোন সুশান্তের, চাঞ্চল্যকর যা তথ্য পেল পুলিশ
entertainment-desk
০১:১৩ পিএম | ২০ জুন, ২০২০

আলোচিত বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য বেরিয়ে এসেছে।
বান্দ্রা পুলিশ স্টেশনে রিয়াকে বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে রিয়াকে।

মুম্বাই পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জিজ্ঞসাবাদে সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন রিয়া। শুধু তাই নয়, নভেম্বরে তাদের বিয়ের খবরও সত্যি ছিল। সে জন্য বাড়িও খোঁজা হচ্ছিল। বিয়ের আগে থেকেই তারা লিভটুগেদার করতেন।
রিয়া আরও জানিয়েছেন, লকডাউনের একটা দীর্ঘ সময় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে একসঙ্গে কাটিয়েছেন। কিন্তু সুশান্তের মৃত্যুর দিন কয়েক আগে তার সঙ্গে মনোমালিন্য হয় তার। এরপর থেকে আলাদা থাকতে শুরু করেন।

এদিকে রিয়ার ফোন স্ক্যান করে পাওয়া গেছে দুজনের ব্যক্তিগত মুহূর্তের অসংখ্য ছবি, টেক্সট মেসেজ। মুম্বাই পুলিশ জানিয়েছে, ঝগড়া হওয়ার পরও দুজনের কথা হত। এমনকি মৃত্যুর আগের রাতে ঘুমোনোর আগে রিয়াকেই শেষ বার ফোন করেছিলেন সুশান্ত। তবে রিয়ার বয়ানে বার বারই উঠে এসেছে সুশান্তের আচরণগত পরিবর্তনের কথা। রিয়া পুলিশকে প্রমাণ দেখিয়েছেন, কীভাবে ব্যবহার বদলে যাচ্ছিল সুশান্তের। অবসাদ কাটানোর চিকিৎসাও চলছিল তার। রিয়া বার বার অনুরোধ করলেও ওষুধ খেতে চাইতেন না সুশান্ত। এছাড়া খুঁটিয়ে দেখা হচ্ছে রিয়া এবং সুশান্তের যাবতীয় হোয়াটস অ্যাপ চ্যাট, কলরেকর্ডও।

উল্লেখ্য, গত রোববার মুম্বাইয়ের বান্দ্রা ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন