© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির জোড়া গোলে বড় জয় মায়ামির

শেয়ার করুন:
মেসির জোড়া গোলে বড় জয় মায়ামির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
চারদিন আগেই কোচ থেকে সরে দাঁড়িয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। আপদকালীন কোচ গিয়েরমো হোয়োসের অভিষেক ভেস্তে যেতে দেননি লিওনেল মেসি। তার জোড়া গোলে মেজর লিগ সকারে কলোরাডো রেপিডিসকে ৩-২ গোলে হারিয়েছে দল। জয়ে ছয় থেকে এক লাফে টেবিলে দ্বিতীয় স্থানে চলে এসেছে গতআসরের চ্যাম্পিয়নরা।

রোববার সকালে কলোরাডোর মাঠে দাপটে খেলে সফরকারী দল। ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি পায় মিয়ামি, গোল করে লিড এনে দেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। ৪৫ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান দিগুণ করে মিয়ামি, গোল করেন জার্মান বেরতেরামে। পরে ম্যাচে সমতা আসে। ৫৮ মিনিটে কলোরাডোর রাফায়েল নাভারো এবং ৬২ মিনিটে ডারেন ইয়াপি গোল করলে ব্যবধান সমান হয়।



ম্যাচের ৭৯ মিনিটে স্বদেশী রদ্রিগো ডে পলের পাসে মায়ামির জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি। ম্যাচের ৮৭ মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় দলটি।

৮ ম্যাচে ৪ জয় ৩ ড্র এবং ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে মায়ামি। ন্যাশভিল সমান ম্যাচ খেলে ৬ জয় ও ১টি করে ড্র-হারে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

এমআই/টিকে


মন্তব্য করুন