মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিন
ছবি: সংগৃহীত
০৩:৫৯ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
মহিলা বিষয়ক অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা শার্মিন জামান। তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একইদিনে আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক জিনাত আরাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। সেই জায়গায় দায়িত্ব পেয়েছেন শায়লা শার্মিন জামান।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এজন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ইউটি/টিএ