© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

শেয়ার করুন:
গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্ঠদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।

এর আগে রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।

টিজে/টিএ

মন্তব্য করুন