© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
দুই মেয়াদের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে দেব না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য রক্ষা এবং একজন প্রধানমন্ত্রী দুই বারের বেশি ক্ষমতায় যেতে পারবেন না, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।

সাখাওয়াত হোসেন বলেন, সারা পৃথিবী ফুয়েলের দাম বাড়িয়েছে, তবে বাংলাদেশ কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে শেষ মুহূর্তে দাম বাড়িয়েছে সহনীয় মাত্রায়। গত সরকার লুটপাট করেছে, ব্যাংক খালি করে দিয়ে গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের কাছেও এখন যথেষ্ট ফান্ড নেই।

তিনি বলেন, আগের অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার হামের টিকা কর্মসূচি পরিচালনায় ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০২০ সালে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। তাই এই প্রাদুর্ভাব। অতীত সরকারগুলোর ব্যর্থতায় হাম দিয়ে সারা দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

মন্ত্রী বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বাড়ে। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের সময়ও বাংলাদেশ প্রস্তুত ছিল না। আমাদের টিকার স্টক ছিল না। ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে মায়েরা নানান কারণে বাচ্চাদের বুকের দুধ খাওয়ান না নিয়মিত। এ কারণেই শিশুদের হামসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। এ কারণে বাচ্চাদের শরীরে পুষ্টির জন্য আলাদা করে ভিটামিন এ ক্যাপসুল দিতে হচ্ছে শিশুদের। ওষুধ দিয়ে শিশুদের সুস্থ করা সম্ভভ না। মায়েদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

আগামী বাজেটে রূপগঞ্জে ৫০ বেড থেকে বাড়িয়ে ১০০ বেডের হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী।

এমআই/টিকে

মন্তব্য করুন