© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয় ভার্মার ‘মটকা কিং’ দেখে মুগ্ধ করণ জোহর!

শেয়ার করুন:
বিজয় ভার্মার ‘মটকা কিং’ দেখে মুগ্ধ করণ জোহর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ এএম | ২১ এপ্রিল, ২০২৬
নতুন ওয়েব সিরিজ ঘিরে বলিউডে যখন আলোচনা তুঙ্গে, তখন সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি মুক্তি পাওয়া মটকা কিং দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি, আর তাতেই দর্শকদের আগ্রহ যেন আরও বেড়ে গেছে।

গত ১৭ এপ্রিল থেকে প্রাইম ভিডিও-এ প্রচার শুরু হয়েছে এই বহুল আলোচিত সিরিজটির। শুরু থেকেই গল্পের গতি, অভিনয়ের শক্তি এবং নির্মাণশৈলীর জন্য দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ছে এর প্রশংসা। তারই ধারাবাহিকতায় সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন করণ জোহর। তিনি এই সিনেমায় একটানা দেখার মতো নিখুঁত বিনোদন বলে উল্লেখ করেছেন এবং পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।

এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বিজয় ভার্মা, যিনি ‘ব্রিজ ভাট্টি’ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। গল্পটি গড়ে উঠেছে ষাটের দশকের মুম্বাই শহরকে ঘিরে, যেখানে এক চতুর ব্যবসায়ীর উত্থান, স্বীকৃতি পাওয়ার লড়াই এবং ক্ষমতার পালাবদলের ভেতর দিয়ে এগিয়ে যায় কাহিনি।

ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন নাগরাজ মাঞ্জুলে, যিনি এর আগেও ব্যতিক্রমধর্মী কাজের জন্য প্রশংসিত হয়েছেন। চিত্রনাট্য নির্মাণে ছিলেন অভয় কোরান্নে। পাশাপাশি অভিনয়ে আরও রয়েছেন কৃতিক কামরা, সাই তামহাঙ্কার, সিদ্ধার্থ জাধব এবং গুলশন গ্রোভার-এর মতো তারকারা।



বহুমাত্রিক চরিত্র, শহরের ব্যস্ত জীবন, এবং নানা শ্রেণির মানুষের গল্প একসূত্রে গেঁথে এই ধারাবাহিক ধীরে ধীরে দর্শকদের টেনে নিচ্ছে নিজের জগতে। শুরুতে একটি সাধারণ স্বপ্নের গল্প হলেও সময়ের সঙ্গে তা বড় পরিসরে ছড়িয়ে পড়ে, যেখানে জড়িয়ে পড়ে সমাজের নানা স্তরের মানুষ।

প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ রায় কাপুরসহ আরও অনেকে। তাদের যৌথ প্রচেষ্টায় নির্মিত এই সিরিজটি ইতিমধ্যেই বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছে।

করণ জোহরের প্রশংসা যেন এই যাত্রাকে আরও গতি দিল। এখন দেখার, সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে ‘মাটকা কিং’।

পিআর/টিকে

মন্তব্য করুন