শুটিংয়ের ব্যস্ততার মাঝেই জমজমাট জন্মদিন, রাহুলকে কী সারপ্রাইজ় দিলেন দেবাদৃতা?
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
শ্যুটিংয়ের ব্যস্ততা থাকলেও ভালোবাসার দিনে ছেদ পড়েনি। অভিনেতা রাহুল দেব বসু-এর জন্মদিনে সারাদিন ‘কমলানিবাস’-এর সেটে কাজ সেরে শেষে চমক নিয়ে হাজির দেবাদৃতা ।
প্যাক-আপ হতেই হাতে গরম বিরিয়ানি নিয়ে সোজা প্রেমিকের কাছে-এই লাস্ট-মিনিট সারপ্রাইজেই রাহুলের বিশেষ দিনটাকে করে তুললেন আরও স্পেশাল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেবাদৃতা লিখলেন, “শুভ জন্মদিন আমার জিগর কা টুকরা”-আর সেখানেই প্রকাশ পেল তাঁদের অকপট ভালোবাসা।
রাহুলও পিছিয়ে থাকেননি, মজা করে ‘দেবী জি’ বলে সম্বোধন করে বুঝিয়ে দিলেন তাঁদের রসায়ন কতটা গভীর। টলিপাড়ায় যেখানে সম্পর্ক নিয়ে লুকোচুরি সাধারণ বিষয়, সেখানে রাহুল-দেবাদৃতার এই খোলামেলা স্বীকারোক্তি আলাদা নজর কেড়েছে।

জানা যায়, সিরিয়ালের সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম। ২০২৩ সালের দুর্গাপুজোয় প্রকাশ্যে সম্পর্কের কথা জানান এই জুটি। এখন প্রায় দু’বছরের সম্পর্ক-আর দুই পরিবারও মেনে নিয়েছে তাঁদের এই বন্ধন।
কাজের ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য সময় বের করে নেওয়া, ছোট ছোট সারপ্রাইজে ভালোবাসা প্রকাশ-সব মিলিয়ে টলিপাড়ার এই জুটি এখন একেবারে ‘কাপল গোলস’।
কেএন/এসএন