© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জরুরি সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

শেয়ার করুন:
জরুরি সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
বিভিন্ন ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের এ সভা শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে।

এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের এ সভায় অংশ নিতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটের নেতারাও সভায় উপস্থিত থাকবেন।

সভায় প্রধান অতিথি থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।


ইউটি/টিএ 

মন্তব্য করুন