© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি তেলের সংকট কিছুটা তৈরি করা : মির্জা ফখরুল

শেয়ার করুন:
জ্বালানি তেলের সংকট কিছুটা তৈরি করা : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬

ইরান-আমেরিকা যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের দাম বেড়ে গেছে। পেট্রল পাম্পগুলোতে গাড়ি-মোটরসাইকেলের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের এ সংকট কম সরবরাহের জন্য নয়, সমস্যা কিছুটা হলো তৈরি করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা শুরু করেছে। তারা তেল নিয়ে কালোবাজারিতে বিক্রি করে দেয়। তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে তা নজরদারি করতে হবে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি বলেছি।’
তিনি আরো বলেন, ‘আপনারা কখনো বিচলিত হবেন না। অন্যায়কে প্রশ্রয় দেবেন না।

যারা মিথ্যা কথা বলে মিথ্যা প্রচারণা চালায়। দুর্ভাগ্যজনকভাবে দেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে যারা দেশের স্থিতিশীল নষ্ট করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি। দল, জোট আন্দোলন করেছে। যারা এসবের জন্য জান-প্রাণ দিয়েছে এটার মূল্য দিতে হবে।

সেটা হলো একটা শান্তিময়, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।’ এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এবি/টিএ

মন্তব্য করুন