কুমিল্লায় রঙিন পাখির বর্ণিল মেলা
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
দিদার মার্কেট, কুমিল্লা শহরতলীর দুর্গাপুর ইউনিয়নের একটি এলাকার নাম। এখেন বসে একটি পাখির হাট। দেখলে মনে হবে, এ যেন এক পাখির মেলা।
প্রতি সপ্তাহে একদিন এখানে ভিড় করেন শত শত পাখিপ্রেমী। নানা জাতের পাখি কেনাবেচায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুখর থাকে পুরো এলাকা।

প্রতি শুক্রবার বসা এই পাখির হাটে পাওয়া যায় কবুতর, বাজরিগার, লাভবার্ড, ময়না ও টিয়াসহ বিভিন্ন প্রজাতির রংবেরঙের পশু-পাখি।
শখের বসে কিংবা বাণিজ্যিকভাবে পাখি পালনের জন্য এখান থেকে পাখি কিনেন ক্রেতারা। দরদাম করে চলছে জমজমাট কেনাবেচা।
মোহাম্মদ রাশেদ কবুতর লালন-পালন ও বিক্রি করেন তিনি। শুক্রবার বিকেলে পাখির হাটে গিয়ে কথা হয় তার সাথে। তিনি বলেন, ‘কবুতরই আমার জান-প্রাণ। এই কবুতরের জন্য পড়ালেখা শেষ করতে পারিনি। সরকারি চাকরির করতে পারিনি। বিদেশেও যাইনি। এখন এই কবুতরই আমার পরিবার চলে।

জেলার বরুড়া থেকে কবুতর কিনতে আসা মামুন আহমেদ বলেন, 'আমি শখের বসে পাখি কিনতে আসছি। এখানে অনেক ধরনের পাখি পাওয়া যায়, দামও মোটামুটি ঠিক আছে।’
এ হাটের আয়োজকদের মধ্যে একজন বিপ্লব। তিনি বলেন, ‘করোনা চলাকালীন সময়ে আমি এই হাটের উদ্যোগ নিয়েছিলাম। আমাদের এলাকার একজন মেম্বার ও স্থানীয় কিছু যুবক এতে সহযোগিতা করেছিলেন। এখন বাজারটিতে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে।’
টিকে/