এবার বিয়ের পিঁড়িতে সঙ্গীতশিল্পী আকাসা সিং!
ছবি: সংগৃহীত
০৮:১৩ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাসা সিংকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ‘নাগিন’ মিউজ়িক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া এই গায়িকা নাকি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেনএমন খবরেই সরগরম বিনোদন মহল।
জানা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই নতুন জীবনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন আকাসা। পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। বেশ কয়েক বছর ধরে তাদের সম্পর্ক চলছিল বলেই ঘনিষ্ঠ মহলের দাবি। সেই সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে বিয়ের মাধ্যমে।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরকদমে। উত্তরাখণ্ডকে বেছে নেওয়া হয়েছে গন্তব্য হিসেবে, যেখানে আয়োজন করা হতে পারে আড়ম্বরপূর্ণ আয়োজন। সম্ভাব্য সময় হিসেবে চলতি বছরের নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর কথা ভাবা হচ্ছে।

সম্প্রতি মুম্বাইয়ে বিয়ের পোশাকের প্রস্তুতি নিতে দেখা গেছে আকাসাকে। পাশাপাশি উত্তর ভারতে গিয়ে বিয়ের বিভিন্ন আয়োজনও চূড়ান্ত করছেন তিনি বলে জানা গেছে। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসেন এই গায়িকা। তাই আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
২০১৬ সালে সনম তেরি কসম ছবির একটি গানের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আকাসা। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। সম্প্রতি নতুন ছবিতেও তার কণ্ঠ শোনা গেছে।
সব মিলিয়ে, গানের জগত থেকে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন আকাসা এই খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও।
পিআর/টিকে