মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা
ছবি: সংগৃহীত
০৯:০৯ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন মা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে আট মাসের কারাদণ্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত রায়হান মিয়া (২৫) উপজেলার মাঝেরচর গ্রামের মৃত জামির মিয়ার ছেলে।
রায়হানের মা জানান, মাদকের টাকা না পেয়ে পরিবারের সদস্যদের অত্যাচার ও মারধর শুরু করেন রায়হান।
অনেক বুঝিয়েও কোনো লাভ হচ্ছিল না। বরং দিন দিন নেশার মাত্রা বেড়ে যায়। তার অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, পরিবারের অভিযোগের শনিবার রায়হানকে আটক করা হয়।
এ সময় তার কাছে মাদক পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়।
টিকে/