‘তেরে নাম’-এর প্রস্তাব ফিরিয়ে এখনও আফসোস করেন আমিশা প্যাটেল!
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
বলিউডের এক জনপ্রিয় ছবিকে ঘিরে সামনে এল পুরনো এক আক্ষেপের গল্প। আমিশা প্যাটেল নিজেই জানালেন, জীবনের অন্যতম বড় সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি আর সেই সিদ্ধান্তের জন্য আজও খানিকটা আক্ষেপ রয়ে গেছে।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তেরে নাম ছবিতে সালমান খান ও ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মন জিতে নিয়েছিল। তবে এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন অমীশা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

আমিশা প্যাটেলের কথায়, সালমান নিজে তাকে ছবির গল্প শুনিয়েছিলেন। গল্প ও গানের প্রতি তখনই আকৃষ্ট হয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় ছবির পরিচালনা ও শুটিং শুরুর নির্দিষ্ট সময়সূচি নিয়ে অনিশ্চয়তা ছিল। ফলে নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারেননি অভিনেত্রী।
পরে যখন ছবির পরিচালনার দায়িত্ব নেন সতীশ কৌশিক এবং শুটিংয়ের সময় নির্ধারিত হয়, তখন ততদিনে অন্য একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে পড়েছিলেন অমীশা। নিজের পেশাগত দায়বদ্ধতার কারণে সেই প্রতিশ্রুতি ভাঙতে চাননি তিনি। আর সেখানেই হাতছাড়া হয়ে যায় এই বড় সুযোগ।
অভিনেত্রী স্বীকার করেন, যদি শুরুতেই সবকিছু স্পষ্ট থাকত, তবে তিনি কখনও এই ছবিকে না বলতেন না। কারণ গল্প ও সঙ্গীত তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই কারণেই আজও এই সিদ্ধান্তের জন্য খানিকটা আক্ষেপ থেকে গেছে তার মনে।
পরবর্তীতে এই চরিত্রে অভিনয় করেন ভূমিকা চাওলা, আর ছবিটি হয়ে ওঠে এক আবেগঘন ক্লাসিক। দর্শকের মনে জায়গা করে নেয় রাধে-নির্জরার প্রেমকাহিনি।
এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট, বলিউডে একটি সিদ্ধান্ত কখনও কখনও বদলে দিতে পারে পুরো ক্যারিয়ারের মোড়। অমীশার সেই ‘না’ বলার গল্প আজও তাই আলোচনার কেন্দ্রে।
পিআর/টিকে