© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ?

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৩ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার ঘটনায় অভিযুক্ত, গ্রেপ্তার হওয়া রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে নিয়ে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে, জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যাটি ছিল হিশামের পূর্বপরিকল্পিত।

প্রতিবেদনে উঠে এসেছে হিশাম আবুঘারবিয়েহর অতীতের আমলনামাও! বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি সেখানে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা করেন হিশাম আবুঘারবিয়েহ। এরপরই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন এই ঘাতক। তবে বলা হচ্ছে, গ্রেপ্তার হিশাম আবুঘারবিয়েহ সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এখন প্রাক্তন শিক্ষার্থী।আ

জানা গেছে, ২০২৩ সালের মে মাসে মারধর এবং একই বছরের সেপ্টেম্বরে মারধর ও জনশূন্য একটি বাড়িতে চুরির অভিযোগে বিরুদ্ধে মামলা হয়েছিল হিশাম আবুঘারবিয়েহর বিরুদ্ধে। এছাড়াও নিজের ভাই ও তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন, হিশাম তাকে এবং তার মাকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন। এর ফলে আদালত তাকে পরিবারের সদস্যদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, জামিল লিমন ও নাহিদা বৃষ্টি যখন (১৭ এপ্রিল) নিখোঁজ হন, তখন তদন্ত চলাকালীন পুলিশ হিশামকে জেরা করেন। কিন্তু মুখে কুলুপ আটেন হিশাম। এতে গোয়েন্দাদের সন্দেহ বাড়ে, এক পর্যায়ে পুলিশ তার বাড়িতে হানা দেয়। তখন হিশাম নিজেকে ঘরের ভেতর ব্যারিকেড দিয়ে আটকে রাখেন। পরে বিশেষ ট্যাকটিক্যাল টিম, সোয়াট টিম, ড্রোন, রোবট ও আলোচকদের সহায়তায় তাকে আটক করা হয়।

শনিবার হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, হিশামের বিরুদ্ধে লিমনের মরদেহ সরানো, তথ্য গোপন, প্রমাণ নষ্ট এবং সবশেষে দুই শিক্ষার্থীকেই পূর্বপরিকল্পিতভাবে হত্যার (ফার্স্ট ডিগ্রি মার্ডার) অভিযোগ আনা হয়েছে। যদিও নাহিদা বৃস্টির মরদেহ এখনো উদ্ধার হয়নি, তবে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত যে তাকেও হত্যা করা হয়েছে।

নিহত জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনই মেধাবী শিক্ষার্থী ছিলেন। লিমন জিওগ্রাফি এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। তাদের এই মর্মান্তিক মৃত্যু সারাদেশে যেমন তোলপাড় তৈরি করেছে; একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হিশামকে বর্তমানে বিনা জামিনে কারাগারে রাখা হয়েছে এবং আগামী ২৮ এপ্রিল তার বিচারিক কার্যক্রম শুরুর কথা রয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন