ভিসা-ফি বকেয়া থাকলে দেশে ফিরতে হবে মালদ্বীপ প্রবাসীদের
ছবি: সংগৃহীত
০৫:৩১ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা-ফি পরিশোধ না করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।
সংশ্লিষ্টদের আশঙ্কা, এই অভিযানের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের ওপর। ২০২৪ সালের ২ মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের তথ্য সংগ্রহের জন্য দেশটির বর্তমান সরকার বিশেষ অভিযান পরিচালনা শুরু করে, যার মধ্যে অপারেশন কুরাঙ্গি ছিলো একটি অন্যতম উদ্যোগ। সম্প্রতি দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ে দেওয়া এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেন, এ অভিযান পরিচালনার আগে মাত্র ২৮.৯৭ শতাংশ অভিবাসী বৈধভাবে কর্মরত ছিলো, বাকিদের কোনো সঠিক তথ্য ছিল না।
এবি/টিএ