© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ থেকে কমতে পারে তাপমাত্রা, ৩ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

শেয়ার করুন:
আজ থেকে কমতে পারে তাপমাত্রা, ৩ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
দেশে চার দিন ধরে টানা তাপপ্রবাহ বইছে। আজ রবিবার থেকে কমে আসতে পারে সারা দেশের তাপমাত্রা। একই সঙ্গে তিন বিভাগে বৃষ্টি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ঢাকা-খুলনাসহ দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে।

তা আজ রবিবার থেকে কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগের সব জেলাসহ ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ রবিবার থেকে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

এমআর/টিএ  

মন্তব্য করুন