প্রতারণার অভিযোগ তুলে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করলেন গ্র্যামিজয়ী গায়িকা
ছবি: সংগৃহীত
১১:৩৬ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
গ্র্যামি-জয়ী মার্কিন র্যাপার মেগান থি স্ট্যালিয়ন ও বাস্কেটবল তারকা ক্লে থম্পসনের দীর্ঘ এক বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। প্রেমিকের অবিশ্বস্ততা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে মেগান নিজেই এই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
বিচ্ছেদের খবর নিশ্চিত করে মেগান জানান, একটি সম্পর্কে পারস্পরিক সম্মান ও বিশ্বস্ততা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন এই জায়গাগুলোতে ফাটল ধরে, তখন আর একসঙ্গে থাকা সম্ভব নয়।

নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে মেগান দাবি করেন, ক্লে থম্পসন তার সাথে প্রতারণা করেছেন। এমনকি ক্লে তার পরিবারের সাথে মেগানের পরিচয় করিয়ে দেওয়ার পরও অন্য নারীর প্রতি আসক্ত ছিলেন বলে অভিযোগ করেন এই র্যাপার।
মেগান ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্কেটবল মৌসুমের সময় ক্লে-র খামখেয়ালি আচরণ ও বাজে মেজাজ সত্ত্বেও তিনি সব সময় তাকে সমর্থন দিয়েছেন। কিন্তু দিনশেষে ক্লে তার প্রতি ‘একনিষ্ঠ’ থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করায় মেগান এই কঠোর সিদ্ধান্ত নেন।
মেগান বলেন, ‘প্রতারণা করে আমাকে তোমার পরিবারের সাথে ঘর-সংসার সাজানোর স্বপ্ন দেখালে, আর শেষ মুহূর্তে পিছিয়ে গেলে।’
গত বছরের মাঝামাঝি সময়ে মেগান ও ক্লে থম্পসনের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর গত ১৬ই জুলাই নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে তাদের প্রথমবার একসঙ্গে রেড কার্পেটে দেখা যায়। সেখানে মেগান ক্লে-র ভূয়সী প্রশংসাও করেছিলেন।
তবে সেই মধুর সম্পর্ক মাত্র কয়েক মাসের মাথায় তিক্ততায় রূপ নিল। বর্তমানে মেগান নিজেকে সময় দিতে ও মানসিক শান্তির জন্য এই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন।
সূত্র : টাইমস নাউ
পিআর/টিকে