© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভক্তদের সুখবর দিলেন করণ জোহর

শেয়ার করুন:
ভক্তদের সুখবর দিলেন করণ জোহর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৭ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের হিট টক শো 'কফি উইথ করণ'। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিরছে ছোট পর্দার তুমুল জনপ্রিয় ও আলোচিত এই টক শো। নির্মাতা করণ জোহর নিজেই নিশ্চিত করেছেন, আগামী দিওয়ালিতেই শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজন।

সম্প্রতি ‘দ্য উইক’-এর সঙ্গে এক আলাপচারিতায় সিজন ৯-এর ফেরার ঘোষণা দেন করণ। এক দর্শক শো-টির ফেরার সময় জানতে চাইলে মুচকি হেসে করণ উত্তর দেন, “দিওয়ালি। সিজন ৯।” এর আগে ২০২৪ সালে শো-টির অষ্টম সিজন শেষ হয়েছিল।

‘কফি উইথ করণ’ মানেই যেন বিতর্কের হাতছানি। গত সিজনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নিজেদের সম্পর্ক নিয়ে করা কিছু মন্তব্য অন্তর্জালে ব্যাপক ট্রলের শিকার হয়েছিল। এ ছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে সানি ও ববি দেওলের মতো তারকাদের উপস্থিতিতে সিজন ৮ ছিল জমজমাট।



তবে এই শো-র ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে আরও বিস্ফোরক সব অধ্যায়। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে নিয়ে ইমরান হাশমির সেই বিতর্কিত মন্তব্য আজও দর্শকদের মনে গেথে রয়েঠে। এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও তার ডেটিং লাইফ নিয়ে মন্তব্য করে ক্যারিয়ারে বড় ধাক্কা খেয়েছিলেন।

তবে সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছিল কঙ্গনা রানাউতের সেই এপিসোড। যেখানে তিনি করণের মুখের ওপর তাকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন। ২০১৪ সালের সেই আলাপচারিতা আজও বলিউডের ‘ইনসাইডার বনাম আউটসাইডার’ বিতর্কের মূল ভিত্তি হয়ে আছে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই শো-র প্রতিটি সিজনই দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে।

পিআর/টিকে
















































































































































































































































































































































































































































































































































































































































































































































মন্তব্য করুন