© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমা রিলিজের ঘোষণা হলেও প্রচারণায় নেই বুবলী-রোশান

শেয়ার করুন:
সিনেমা রিলিজের ঘোষণা হলেও প্রচারণায় নেই বুবলী-রোশান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
‘পুলসিরাত’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী। ২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুমোদন পাওয়া এই সিনেমাটির শুটিং শেষে সেন্সরে জমা দেওয়া হলে আপত্তির মুখে ছবিটির নাম পরিবর্তন করা হয়।

পুলিসিরাত থেকে এখন ‘সর্দার বাড়ির খেলা’ নামে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে ছবির মুক্তি ঘোষণা করা হয়।
জানা গেছে, আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোশান-বুবলী জুটির সিনেমা।



তবে ঘোষণার কয়েক দিন পেরিয়ে গেলেও ছবির প্রচারণায় দেখা যায়নি নায়ক-নায়িকা কিংবা পরিচালককে।

এ বিষয়ে চিত্রনায়ক জিয়াউল রোশান গণমাধ্যমে বলেন, ‘সিনেমাটির মুক্তির ঘোষণা কিংবা ট্রেলার প্রকাশ সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি। এ কারণেই প্রচারণায় নেই। তাছাড়া মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে।আরও কিছু বিষয় আছে। তাই আপাতত অপেক্ষা করছি। সবকিছু ঠিক হলে প্রচারণায় যুক্ত হব।’ অন্যদিকে ছবির পরিচালক রাখাল সবুজ জানান, দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় নেই অভিনেত্রী শবনম বুবলী।

রোশান-বুবলী ছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।

এসএ/এসএন

মন্তব্য করুন