© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মামলা থেকে স্বস্তি পেলেন রণবীর, তবে রয়েছে শর্ত

শেয়ার করুন:
মামলা থেকে স্বস্তি পেলেন রণবীর, তবে রয়েছে শর্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
‘ধুরন্ধর ২’-এর সাফল্যে বর্তমানে দারুণ সময় কাটছে বলিউড তারকা রণবীর সিংয়ের। এরই মধ্যে দুই দিন আগে তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবরও সামনে এসেছে। এবার আরও একটি স্বস্তির খবর পেলেন অভিনেতা। পুরনো এক মামলা থেকে মুক্তি মিলেছে তার।

২০২৫ সালে আইএফএফআইয়ের সমাপনী অনুষ্ঠানে সুপারহিট সিনেমা ‘কান্তারা’ নিয়ে মিমিক্রি করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রণবীর। বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে এই ঘটনার জেরে কর্ণাটক উচ্চ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সম্প্রতি সেই মামলার শুনানিতে আদালত মামলাটি খারিজ করে দিলেও পুরোপুরি দায়মুক্তি দেননি অভিনেতাকে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রণবীরের আচরণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত হানতে পারে।
ভারতীয় গণমাধ্যমের খবর, আদালত রণবীরকে চার সপ্তাহের মধ্যে মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছে।



শুনানির সময় ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের কারণে নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় আদালতে উপস্থিত থাকতে পারেননি রণবীর। তবে তার আইনজীবী সজন পুভাইয়া অভিনেতার পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার হলফনামা জমা দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যেই মন্দিরে হাজির হতে হবে রণবীর সিংকে।

এসএ/এসএন

মন্তব্য করুন