© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধ্রুব রাঠিরাঘব ইডি ও সিবিআইয়ের ভয়ে আম আদমি পার্টি ছেড়েছেন

শেয়ার করুন:
রাঘব ইডি ও সিবিআইয়ের ভয়ে আম আদমি পার্টি ছেড়েছেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুক্রবার জনতা পার্টিতে যোগ দিয়ে সবাইকে চমকে দেন তিনি। সারাদিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে ইউটিউবার ধ্রুব রাঠিও একটি ভিডিও শেয়ার করে এ রাজনীতিবিদের বিজেপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রাজনীতিকে সবচেয়ে বড় প্রতারক বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে, রাঘব চাড্ডার ইডি ও সিবিআইয়ের ভয়ে আপ আদমি পার্টি ছেড়ে দিয়েছেন। এবার দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি মিম শেয়ার করে নিয়েছেন।



প্রকাশ রাজ যে মিমটি শেয়ার করে নিয়েছেন, তাতে ক্যাপশনে লেখা আছে- 'আমি পুলিশ বাহিনী ছাড়ছি। কারণ তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করার তাদের মূলনীতি থেকে সরে গেছে। এ কারণেই আমি এখন দাউদ ইব্রাহিমকে আমন্ত্রণ করতে চলেছি।' এই মিমটি শেয়ার করে এ অভিনেতা আরও লিখেছেন-‘জাস্ট আসকিং।’

এসএ/এসএন

মন্তব্য করুন