© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদিত্যর সঙ্গে কেন ছবি তুলতে নারাজ রণবীর?

শেয়ার করুন:
আদিত্যর সঙ্গে কেন ছবি তুলতে নারাজ রণবীর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র বানি আর অভি- বলিউডের অন্যতম প্রিয় অন-স্ক্রিন বন্ধুত্বের নাম। রুপোলি পর্দায় তাঁদের রসায়ন যেমন ছিল ম্যাজিকাল, বাস্তব জীবনেও রণবীর কাপুর এবং আদিত্য রায় কাপুরের মধ্যেকার সেই সহজ বন্ধুত্ব আজও অটুট। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় তাঁদের রিইউনিয়নের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন জ্বালিয়েছে।

দীর্ঘদিন পর ফের এক ফ্রেমে ধরা দিলেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র দুই স্তম্ভ। মুম্বইয়ের এক অনুষ্ঠানে রণবীর কাপুর ও আদিত্য রায় কাপুরকে দেখেই যেন নস্ট্যালজিয়ায় ভাসলেন ভক্তরা। তবে তাঁদের রিইউনিয়নের চেয়েও বেশি ভাইরাল হয়েছে রণবীরের একটি মন্তব্য।

রাস্তায় প্যাপারাৎজিরা যখন তাঁদের দুজনকে একসঙ্গে পোজ দেওয়ার অনুরোধ জানান, তখন রণবীর কাপুর মজা করে বলে ওঠেন, “না, না, ওর সাথে ছবি তুলব না, ও বড্ড বেশি সুপুরুষ!” রণবীরের মুখে নিজের প্রশংসা শুনে আদিত্য রায় কাপুর যারপরনাই লজ্জা পেয়ে যান। এবং হাসতে হাসতে হাসিতে রণবীরকে হাল্কা ধাক্কা দেন। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ভিডিওটি এখন হাজার হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে দুজনের যে সহজ রসায়ন ধরা পড়েছে, তা দেখে ভক্তরা বলছেন—এ যেন বানি আর ভি আজও বাস্তবেই বেঁচে আছে!



২০১৩ সালের অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ কেবল একটি সিনেমা ছিল না, এটি ছিল একটি আবেগ। বানি (রণবীর) এবং ভির (আদিত্য) বন্ধুত্ব আজও তরুণ প্রজন্মের কাছে ‘বন্ধুত্বের লক্ষ্য’। যদিও ছবিতে দীপিকা পাড়ুকোন এবং কল্কি কোয়েচলা-ও ছবির অন্যতম মুখ্যভূমিকায় ছিলেন, তবু রণবীর-আদিত্যের বন্ধুত্বের দৃশ্যগুলোই ছিল সিনেমার প্রাণ। একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমরা বানি-ভিকে আবার একসাথে দেখলাম!”

ব্যক্তিগত জীবনে দারুণ বন্ধু হলেও, কাজের ক্ষেত্রে তাঁরা এখন নিজ নিজ প্রজেক্টে ব্যস্ত। পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে ভীষণ ব্যস্ত রণবীর। এই মহাকাব্যিক ছবিতে রণবীরকে দেখা যাবে রামচন্দ্রের ভূমিকায়। ছবিতে সীতার চরিত্রে সাই পল্লবী এবং হনুমানের চরিত্রে সানি দেওলকে দেখা যাবে। প্রথম কিস্তি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে।

অন্যদিকে, আদিত্য রায় কাপুর ফিরছেন রাজ ও ডিকে-র দুনিয়ায়। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ দেখা যাবে তাঁকে। এই সিরিজে সমান্তা রুথ প্রভু ও আলি ফজলের মতো তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

রণবীর-আদিত্যের এই পুনর্মিলন যেন আবারও মনে করিয়ে দিল, সময়ের স্রোতে অনেক কিছু পাল্টালেও, কিছু বন্ধুত্ব বদলায় না।

এসএ/এসএন

মন্তব্য করুন