© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী
own-reporter
০৪:৩০ পিএম | ২৭ জুন, ২০২০

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডাক্তারের পরামর্শে বাণিজ্যমন্ত্রী আরও কিছুদিন বিশ্রাম নেবেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন।

এর আগে গত ১৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১০ দিন পর শনিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

এবার করোনায় আক্রান্ত হয়ে দোয়া চাইলেন বাণিজ্যমন্ত্রী

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন