© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাতৃত্বের মাঝেও ব্যস্ত দীপিকা

শেয়ার করুন:
মাতৃত্বের মাঝেও ব্যস্ত দীপিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
আসন্ন মাতৃত্বের সময়েও থেমে নেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-এর ব্যস্ততা। বরং নিজের দেওয়া আট ঘণ্টা কাজের শর্তকে কেন্দ্র করে যখন সিনেদুনিয়ায় তুমুল আলোচনা, ঠিক তখনই সামনে এল তাঁর টানা কর্মপরিকল্পনার বিস্তৃত ছবি। জানা যাচ্ছে, ২০২৬ সালের ক্যালেন্ডারে এক মুহূর্তও ফাঁকা নেই অভিনেত্রীর।

সম্প্রতি স্বামী রণবীর সিং- এর সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর ভাগ করে নিয়েছেন দীপিকা। চিকিৎসকদের হিসাবে, হাতে রয়েছে প্রায় সাড়ে ছয় মাস সময়। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ শেষ করে মাতৃত্বকালীন বিরতিতে যেতে চান তিনি। সেই লক্ষ্যেই আগেভাগে সাজিয়ে ফেলেছেন প্রতিটি দিনের কাজের হিসাব।

খবর অনুযায়ী, একটি বড় অ্যাকশনধর্মী ছবির শুটিংয়ের জন্য শিগগিরই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন তিনি। সেখানে পরিচালকসিদ্ধার্থ আনন্দ- এর ‘কিং’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে একটি গানের দৃশ্যের শুটিং করবেন। একইসঙ্গে ছবির গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যেও অংশ নেবেন। শোনা যাচ্ছে, এই পর্বে যোগ দিতে পারেন অভিষেক বচ্চন এবং সুহানা খান।



অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের অভিজ্ঞতা তাঁর নতুন নয়। এর আগে ২০২৪ সালে পরিচালক রোহিত শেট্টীর ‘সিংহম এগেন’ ছবির অ্যাকশন দৃশ্যে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেই এগোচ্ছেন দীপিকা।

দক্ষিণ আফ্রিকার শুটিং শেষে দেশে ফিরে মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবির কাজে যুক্ত হবেন তিনি। সেখানে তাঁর বিপরীতে থাকছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুন। জানা গেছে, এই ছবির জন্য টানা পঞ্চাশ থেকে ষাট দিনের সময় বরাদ্দ রেখেছেন দীপিকা। পাশাপাশি চলবে বিজ্ঞাপনী কাজও।

সব মিলিয়ে সন্তানের জন্মের আগে একটানা কাজ শেষ করার দৌড়ে নেমেছেন তিনি। তবে এত ব্যস্ততার মাঝেও নিজের নির্ধারিত আট ঘণ্টা কাজের সীমা মেনে চলতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা রয়েই গেছে বিনোদন অঙ্গনে।

এসএ/টিকে

মন্তব্য করুন