© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব রহস্য: জয়া আহসান

শেয়ার করুন:
মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব রহস্য: জয়া আহসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর তিনি। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নিজের ছোট্ট বাগানেই যেন খুঁজে নিয়েছেন প্রশান্তির ঠিকানা। জয়া কখনো কোদাল হাতে মাটি আলগা করছেন। এমনকি বৃষ্টিতে ভিজে বাগান থেকে নিজের হাতে শাক তুলতে দেখা গেছে তাকে। প্রকৃতির প্রতি এই অগাধ ভালোবাসা ও পরিশ্রমী রূপ ভক্তদের মাঝে তৈরি করেছে নতুন উন্মাদনা।



শেয়ার করা ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি! আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আমাদের খাবারের স্বাদের যেই অনুভূতিগুলো।’

মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবকিছুই মাটি থেকে আসে। এ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’
 
এসএ/এসএন

মন্তব্য করুন