© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

রোববার (২৬ এপ্রিল) দেশটির বেরগামো শহরের লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আকস্মিক এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনরা জানান, শফিকুল ইসলাম প্রায় ২৭ বছর ধরে ইতালির বেরগামো এলাকায় বসবাস করছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে তিনি সেখানে কাজ করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন বলে জানান স্বজনরা।

নিহতের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, “আমার কাকা দীর্ঘদিন ধরে ইতালিতে ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মারা যান। বর্তমানে তার মরদেহ ইতালির একটি হাসপাতালের মর্গে রাখা আছে। আমরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।”

এসএন

মন্তব্য করুন