© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে মুখ খুললেন আশু রেড্ডি

শেয়ার করুন:
অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে মুখ খুললেন আশু রেড্ডি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
তেলুগু সিনেমা ‘চাল মোহন রাঙ্গা’-এর অভিনেত্রী আশু রেড্ডিকে ঘিরে ৯ কোটি রুপির অর্থ প্রতারণার অভিযোগে হায়দরাবাদ সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশনে অভিনেত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি চলমান বিতর্কের মধ্যে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে আশু রেড্ডি বলেন, তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগ-  তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যাচাই না করে যারা এমন তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। তার এ বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রায় ৯ কোটি ৩৫ লাখ রুপি, স্বর্ণালংকারসহ অন্যান্য সম্পদ আশু রেড্ডি নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগে রয়েছে। এ ছাড়া কিছু সম্পত্তি ও মূল্যবান জিনিসপত্র আশু রেড্ডির নামে কেনা ও নিবন্ধন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীর পরিবারের দাবি, বিয়ের বিষয়ে বারবার আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটা আর হয়নি।

এদিকে ডেকান ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী লন্ডনভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াই ভি ধর্মেন্দ্র। তিনি দাবি করে বলেন, ২০১৮ সালে আশু রেড্ডির সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় তার আর্থিক প্রয়োজনে আমার কাছ থেকে অর্থ নেওয়া হয়।

এসএ/এসএন

মন্তব্য করুন