© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রযুক্তির ভীড়ে স্মার্টফোন ছেড়ে কিপ্যাড ফোনে ভরসা সুদীপার

শেয়ার করুন:
প্রযুক্তির ভীড়ে স্মার্টফোন ছেড়ে কিপ্যাড ফোনে ভরসা সুদীপার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
টালিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সুদীপা বসু। দাপুটে অভিনেত্রীর ভূমিকায় তাকে বড়পর্দা কিংবা ছোটপর্দা- দুই জায়গাতেই দেখা যায়। তিনি অভিনয় ছাড়াও নিয়মিত গান ও নাচ চর্চা করেন। সুযোগ পেলেই দেখেন সিনেমা অথবা নাটক। সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন সুদীপা বসু।

 বহু বছর ধরে অভিনেত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, নিজের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। শুধু অভিনয় দিক থেকে নয়, আরও বেশ কিছু দিক থেকেও তিনি সবার থেকে আলাদা। একদিকে যেখানে অন্যান্য অভিনেতা-অভিনেত্রী সামাজিক মাধ্যমে ভীষণভাবে সক্রিয়। প্রতিদিন কিছু না কিছু পোস্ট করছেন তারা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাদের ফলোয়ার সংখ্যা। শুধু নবীন শিল্পীরা নয়, প্রবীণ শিল্পীদের মধ্যেও অনেকেই এখন সামাজিক মাধ্যমে ভীষণভাবে সক্রিয়। কিন্তু মজার কথা হলো- চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সুদীপা বসু কিন্তু একেবারেই ব্যবহার করেন না স্মার্টফোন। ডিজিটাল যুগেও তিনি ব্যবহার করেন কিপ্যাড ফোন। কিন্তু কেন স্মার্ট ফোন থেকে দূরে থাকেন তিনি? কেনইবা ডিজিটাল যুগে সামাজিক মাধ্যম ব্যবহার করেন না অভিনেত্রী?



সম্প্রতি পডকাস্টে সংগীতাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুদীপ্তা বসু বলেন, আমি যে প্রফেশনে আছি, আমার মনে হয় না সেখানে স্মার্টফোনের কোনো প্রয়োজন আছে। সকালবেলা প্রোডাকশন ম্যানেজার আমাকে ফোন করে ডাকবেন, আমি প্রয়োজনে আমার ড্রাইভারকে ফোন করব। আমি প্রয়োজনে আমায় বাড়ির লোককে ফোন করব। এ সব কাজ আমার কিপ্যাড ফোন দিয়েই হয়ে যায়।

অভিনেত্রী বলেন, আমার কাজের ক্ষেত্রে স্মার্টফোনের কোনো প্রয়োজন হয় না। বাদবাকি আমার যা জানার আমি খবরের কাগজ থেকে জানব বা গল্পের বই থেকে জানব। সামাজিক মাধ্যমে কিছু দেখার বা জানার কোনো প্রয়োজন নেই আমার।

এসএ/এসএন

মন্তব্য করুন