© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ ঘণ্টা কাজের শর্ত নিয়ে তোলপাড়শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

শেয়ার করুন:
শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
গেল কয়েক মাস ধরেই দীপিকার আট ঘণ্টা কাজের শর্ত নিয়ে তোলপাড় সিনেদুনিয়া। সেই তিনিই এবার আসন্ন মাতৃত্বের মধ্যে চূড়ান্ত ব্যস্ত! কাজের চাপে দম ফেলার ফুরসত পাচ্ছেন না।
শোনা যাচ্ছে, দীপিকা পাডুকোনের ২০২৬- এর ডায়েরির পাতা নাকি ফাঁকা নেই! দুটো বড় বাজেটের ছবি আর মুঠোভর্তি বিজ্ঞাপনী ছবি, এই দিয়েই তার এ বছরের ক্যালেন্ডার পূর্ণ।

সম্প্রতি দীপিকা ও রণবীর জানিয়েছেন তাদের দ্বিতীয় সন্তান আসার খবর। চিকিৎসকদের মতে, দীপিকার হাতে সাড়ে ছয় মাসের মতো সময় রয়েছে। হাতের ১৮০ দিনের এক মুহূর্ত যাতে অকারণে নষ্ট না হয়, তার জন্য আগাম পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি। যারই প্রেক্ষিতে প্রকাশ্যে এসেছে তার কর্মব্যস্ততার দিনলিপি।

শোনা যাচ্ছে, তিনি একটি অ্যাকশনধর্মী ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকা যাবেন। সেখানেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির জন্য শাহরুখ খানের সঙ্গে একটি গানের দৃশ্যের শুটিং করবেন। নায়িকা একই সঙ্গে ছবির কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও করবেন।

জানা গেছে, এই অংশের শুটিংয়ে যোগ দিতে পারেন অভিষেক বচ্চন এবং সুহানা খান। এর আগে ২০২৪- এ অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন তিনি।



দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ের পর ভারতে ফিরবেন দীপিকা। মুম্বাইয়ের একটি স্টুডিওর পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবির শুটিং করবেন এর পরেই। যেই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

শোনা যাচ্ছে, নায়িকা নাকি ‘রাকা’র শুটিংয়ের জন্য টানা ৫০-৬০ দিন দিয়েছেন! এর ফাঁকে বিজ্ঞাপনী ছবির শুটিং তো আছেই। অর্থাৎ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিরতিতে যাওয়ার আগে বছরের সব কাজ আগামী সাড়ে ছ’মাসেই শেষ করতে চান দীপিকা।

তা হলে কি দীপিকা মেনে চলতে পারবেন নিজের দেওয়া দৈনিক আট ঘণ্টা কাজের শর্ত? সে প্রশ্নের যদিও জবাব এখনও মেলেনি।

এসকে/টিএ

মন্তব্য করুন