© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আগেই মাতৃত্ব, রেমো ও লিজেলের খোলামেলা স্বীকারোক্তি

শেয়ার করুন:
বিয়ের আগেই মাতৃত্ব, রেমো ও লিজেলের খোলামেলা স্বীকারোক্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
২৫ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন কাটাচ্ছেন কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা রেমো ডি’সুজা এবং তাঁর স্ত্রী লিজ়েল ডি’সুজা। আজ তারা সুখী সংসারের প্রতিচ্ছবি হলেও, তাঁদের সম্পর্কের শুরুটা ছিল একেবারেই ভিন্ন এক বাস্তবতার মধ্য দিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেমো ও লিজ়েল তাঁদের জীবনের সেই পুরনো অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন। জানা যায়, খুব অল্প বয়সেই রেমোর সঙ্গে একত্রবাস শুরু করেন লিজ়েল। তখন তাঁর বয়স ছিল মাত্র কুড়ি বছর। সেই সময়েই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

লিজ়েলের কথায়, শারীরিক পরিবর্তন থেকেই তাঁর মা বিষয়টি প্রথম বুঝে ফেলেন। একদিন হঠাৎ করেই তাঁর মা-বাবা রেমোর বাড়িতে এসে উপস্থিত হন। তখন সেখানে রেমোর বাবাও ছিলেন। পরিস্থিতি বুঝতে খুব বেশি সময় লাগেনি কারও। সেই মুহূর্তে পুরো পরিবারই অবাক হয়ে যায়।



পরিস্থিতি সামাল দিতে লিজ়েল তাঁর বাবা-মাকে জানান, তাঁরা নাকি গোপনে মন্দিরে গিয়ে বিয়ে করেছেন। যদিও বাস্তবে এমন কোনো বিয়ে হয়নি। পরে অবশ্য মা বিষয়টি বুঝে ফেলেন বলে জানিয়েছেন তিনি।

পরবর্তীতে আনুষ্ঠানিকতা পূরণের জন্য পরিবারের পরামর্শে গির্জায় নিয়ম মেনে বিয়ে করেন রেমো ও লিজ়েল। সেই সময় থেকেই তাঁদের নতুন দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

১৯৯৯ সালে বিয়ে করেন এই দম্পতি। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে, ধ্রুব ও গ্যাব্রিয়েল। দীর্ঘ পথ পেরিয়ে আজ তাঁরা এক সুখী পরিবারের প্রতিচ্ছবি, যেখানে অতীতের নানা জটিলতা পেরিয়ে এসেছে স্থিরতা ও পরিণতি।

এসএ/টিকে

মন্তব্য করুন