© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বৈশাখী কনসার্টে দর্শক মাতাবেন জায়েদ খান

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বৈশাখী কনসার্টে দর্শক মাতাবেন জায়েদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা কনসার্ট। আগামী ৯ মে প্রবাসী বাংলাদেশিদের এই বিশেষ আয়োজন ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আমেজ।

কনসার্টে প্রথবার পারফর্ম করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। তার সঙ্গে মঞ্চে থাকবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ  এবং বিন্দু কনা।



প্রবাসী সংগঠন দেশী ইয়ুথ এসোসিয়েশন ওকলাহোমা এই কনসার্টের আয়োজন করছে। আয়োজকদের মতে, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসে বাঙালিদের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন।

উল্লেখ্য, গত বছর একই আয়োজনে অংশ নিয়েছিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, যা প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এবারও তেমনই জমজমাট এক সন্ধ্যার প্রত্যাশা করছেন আয়োজকরা।

কেএন/এসএন

মন্তব্য করুন