© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাল আসছে ‘দৃশ্যম ৩’-এর টিজার, কবে মুক্তি?

শেয়ার করুন:
কাল আসছে ‘দৃশ্যম ৩’-এর টিজার, কবে মুক্তি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
অনন্য গল্প ও টান টান থ্রিলারে তেরো বছর আগে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ দর্শকদের চমকে দিয়েছিল। পারিবারিক আবেগ আর রহস্যময় কাহিনির কারণে সিনেমাটি দ্রুতই কাল্ট মর্যাদা পায়। পরে এটি কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, এমনকি মান্দারিন ভাষাতেও রিমেক করা হয়। এরপর আসে দ্বিতীয় কিস্তি, আর এবার অপেক্ষা ‘দৃশ্যম ৩’-এর।

জানা গেছে, আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় প্রকাশ করা হবে সিনেমাটির বহুল প্রতীক্ষিত টিজার। ফলে নতুন কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।



গত বছরের ডিসেম্বরে ‘দৃশ্যম ৩’-এর শুটিং শেষ করেন মোহনলাল। শুরুতে সিনেমাটি ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ সিনেমাস জানিয়েছে, নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

২১ মে মোহনলালের জন্মদিন। নির্মাতাদের বিশ্বাস, প্রিয় তারকার জন্মদিনেই সিনেমাটি মুক্তি পেলে ভক্তদের জন্য সেটি হবে বিশেষ উপহার। এতে ছবির উন্মাদনাও আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

মুক্তির তারিখ পেছানোর পেছনে আন্তর্জাতিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে কিছু ডিস্ট্রিবিউশন ও সেন্সর জটিলতার কারণে সময় সমন্বয় করা হয়েছে।

এসএন 

মন্তব্য করুন