© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন অভিনেতা নাথান চেজিং

শেয়ার করুন:
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন অভিনেতা নাথান চেজিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
সম্প্রতি নেটিভ আমেরিকান অভিনেতা নাথান চেজিং হর্স’কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেভাডা’র এক বিচারক। আদিবাসী নারী ও কিশোরীদের যৌন নির্যাতনের দায়ে দোষী প্রমাণিত হয়েছেন নাথান। এর আগে একটি জুরি মোট ১৩টি অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে, যার বেশিরভাগই ছিল তিনজন নারীর ওপর যৌন নির্যাতনের ঘটনা।

প্রথম ২০২৩ সালে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছিল তাকে। তার গ্রেপ্তারের পর বিষয়টি বিভিন্ন আদিবাসী এলাকায় আলোড়ন তোলে এবং যুক্তরাষ্ট্রের অন্য রাজ্য ও কানাডায় তার বিরুদ্ধে আরও ফৌজদারি অভিযোগ আনা হয়। এসব অভিযোগ এখনো বিচারাধীন রয়েছে।

কেএন/এসএন


মন্তব্য করুন