© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুবলীগ নেতা ঈমান আলী মেম্বার গ্রেপ্তার

শেয়ার করুন:
যুবলীগ নেতা ঈমান আলী মেম্বার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
লক্ষ্মীপুরের কমলনগরে ঈমান আলী মেম্বার (৪০) নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঈমান আলী উপজেলার চরমার্টিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শেখ হাসিনাকে ফেরাতে কমলনগরে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও যুবলীগের শপথ অনুষ্ঠান নামে গত ২৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে একটি গোপন বৈঠক হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী। ওই শপথ অনুষ্ঠানে ইউপি সদস্য ঈমান আলী মেম্বারের সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন