গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র সরিয়ে অন্য জেলায়
ছবি: সংগৃহীত
০১:১৯ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জ জেলার এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তর করা হয়েছে। পরীক্ষার অনুকূল পরিবেশ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
আজ রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বোর্ড গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষা মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।
আদেশ অনুযায়ী, গোপালগঞ্জ (৬৭৫০-গোপালগঞ্জ সরকারি কলেজ, কেন্দ্র কোড-৭৭৪) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৬৩০ সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ (এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-১) এ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া কাশিয়ানী (৬৮৫০-রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ, কেন্দ্র কোড-৭৭৫) কেন্দ্রের পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা-৬৮৫১ আলফাডাঙ্গা সরকারি কলেজ (কেন্দ্রের ক্রমিক-৫৯, কেন্দ্র কোড-৭৫৯, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-২) এ অনুষ্ঠিত হবে।
কোটালীপাড়া (৬৮২৫-কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, কেন্দ্র কোড-৭৭৭) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৬০০ সরকারি রাজৈর কলেজ (কেন্দ্রের ক্রমিক-৬১, কেন্দ্র কোড-৭৬১, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৩) এ অনুষ্ঠিত হবে।
টুঙ্গিপাড়া (৬৭৫৯-টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ, কেন্দ্র কোড-৭৭৬) কেন্দ্র এবং মুকসুদপুর (৬৯০০-মুকসুদপুর সরকারি কলেজ, কেন্দ্র কোড-৭৭৮) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৫০৪ শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৪) এ অনুষ্ঠিত হবে।
এফআর/