© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সালাহউদ্দিন আম্মারের

শেয়ার করুন:
রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সালাহউদ্দিন আম্মারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোনো একক সরকারের হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়; বরং এটি দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে চলমান একটি প্রকল্প।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার প্রথম এ প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করে। এরপর ১৯৬৩ সালে পাবনার রূপপুর এলাকায় জমি অধিগ্রহণ করা হয়।



তিনি আরও বলেন, ১৯৭৭ থেকে ১৯৮৬ সালের মধ্যে ফরাসি কোম্পানি সোফ্রাটম প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করে। পরবর্তীতে ১৯৮৭–৮৮ সালে জার্মান প্রতিষ্ঠান লাহমেয়ার ইন্টারন্যাশনাল ও মোটর কলম্বাস পুনরায় সমীক্ষা চালায়।

এ বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, ১৯৯৭ থেকে ২০০১ সালের মধ্যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন নতুন করে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। ২০১১ সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৭ সালে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। এরপর ২০২৬ সালে এসে প্রথম ইউনিট চালু হয়েছে।

আম্মার তার পোস্টে আরও দাবি করেন, এ প্রকল্প কোনো ব্যক্তি বা সরকারের একক অবদান নয়, বরং এটি জনগণের টাকায় বাস্তবায়িত একটি জাতীয় প্রকল্প। একইসঙ্গে তিনি প্রকল্পের অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন।

এসএস/টিএ

মন্তব্য করুন