© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ভাইজান-এর ‘ডান হাত’ হিসাবে দেখা যাবে রাজপাল যাদবকে!

শেয়ার করুন:
এবার ভাইজান-এর ‘ডান হাত’ হিসাবে দেখা যাবে রাজপাল যাদবকে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
৯ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলা একদিকে। অন্যদিকে, সালমান খানের সমর্থন। সেই জোরেই নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন রাজপাল যাদব। খবর, প্রযোজক দিল রাজুর আগামী ছবিতে তাঁকে ‘ভাইজান’-এর ‘ডান হাত’ হিসাবে দেখা যাবে!

চলতি মাসের গোড়ার কথা। এক পুরস্কারমঞ্চে সঞ্চালক প্রকাশ্যে রাজপালকে তাঁর আর্থিক প্রতারণা নিয়ে হেনস্থা করেছিলেন। মঞ্চে রাজপাল মুদ্রাস্ফীতি নিয়ে বক্তব্য জানিয়েছিলেন। তখনই সঞ্চালক তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, “রাজপালভাই, ডলার আর রুপির যতই ওঠানামা হোক না কেন, আপনাকে বকেয়া টাকা ফেরত দিতেই হবে।”



ভিডিও আকারে সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই সালমান সমর্থন জানান রাজপালকে। আশ্বস্ত করেন, ৩০ বছর ধরে অভিনয় করে আসছেন রাজপাল। তিনি কাজ পাবেন। খবর, এর পরেই দিল রাজুর ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় নেওয়ার কথা বলেন সালমান। প্রযোজক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, যোগ্যতার জোরেই সালমান অভিনীত ছবিতে সুযোগ পেয়েছেন রাজপাল।

আরও খবর, হাতের ছবির শুটিং শেষ করেই রাজপাল শুরু করবেন নতুন ছবির কাজ। অ্যাকশনধর্মী এই ছবির সিংহভাগ শুটিং হবে মুম্বাইয়ে। এই প্রথম নয়, রাজপালকে বরাবর সমর্থন জানিয়ে এসেছেন সালমান। এর আগেও একবার আর্থিক প্রতারণার দায়ে জেল হয়েছিল রাজপালের। তখনও তিনি পাশে পেয়েছিলেন ‘ভাইজান’কে।

কেএন/এসএন

মন্তব্য করুন