© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলের সিনেমা দেখতে গৌরীর হাত ধরে হাজির আমির!

শেয়ার করুন:
ছেলের সিনেমা দেখতে গৌরীর হাত ধরে হাজির আমির!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৬ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
বলিউড তারকা আমির খান ফের আলোচনায় তার প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় মুম্বাইয়ের জুহুতে মঙ্গলবাড় (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হলো ‘এক দিন’ সিনেমা বিশেষ প্রদর্শনী। এই সিনেমার নায়ক আমির খানের ছেলে জুনাইদ খান। মূলত ছেলেকে সমর্থন জানাতে হাজির হয়েছিলেন তার পরিবারের সদস্যরা। সেখানে দেখা যায় আমির খান, তার সঙ্গী গৌরী স্প্র্যাট, মেয়ে ইরা খান এবং জামাতা নুপুর শিখরেকে।

পাপারাজ্জিদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রদর্শনীর আগে পরিবারের সদস্যরা একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান। ইরা ও নুপুর, আমির ও গৌরীকে জড়িয়ে ধরেন। এ সময় আমির ও গৌরী হাত ধরে ছিলেন এবং পুরো সময়টাতেই সেই হাত ছাড়েননি। প্রদর্শনীতে ঢোকার সময়ও তাদের হাত ধরে হাঁটতে দেখা যায়, যা নজর কেড়েছে উপস্থিত সবার। আরেকটি ভিডিওতে দেখা যায়, আমির, গৌরী, জুনাইদ, ইরা ও নুপুর একসঙ্গে পোজ দিচ্ছেন।হাসিমুখে ছবিও তোলেন তারা।



এর আগে আরেকটি প্রদর্শনীতে সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন আমির খান। বিশেষ করে সহ-অভিনেত্রী সাই পল্লবীর অভিনয়ের প্রশংসা করেন। নিজের ছেলে জুনাইদ সম্পর্কে মজার ছলে বলেন, “সে ভালো করেছে, তবে সে আমার ছেলে তাই বেশি কিছু বলব না।” একই সঙ্গে পুরো টিমের কাজেই সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

‘এক দিন’ সিনেমাটি পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে এবং প্রযোজনা করেছেন মানসুর খান, আমির খান ও অপর্ণা পুরোহিত। এটি ২০১৬ সালের থাই সিনেমা ‘ওয়ান ডে’–এর রিমেক। গল্পটি এক তরুণকে ঘিরে, যে তার সহকর্মীর প্রেমে পড়লেও তা প্রকাশ করার সাহস পায় না। একদিনের জন্য তার সেই ইচ্ছা পূরণ হলে ঘটনাপ্রবাহ নেয় ভিন্ন মোড়।

‘এক দিন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে সাই পল্লবীর। অন্যদিকে, জুনাইদের এটি দ্বিতীয় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি। আগামী ১ মে সিনেমাটি মুক্তি পাবে। আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে মুক্তির অনেক আগেই যা নিয়ে আমির জানান, ছবিটি দর্শকের কাছে পৌঁছাতে সময় লাগতে পারে বলেই এই কৌশল নেয়া হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস  

এমআই/টিএ

মন্তব্য করুন