© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন অ্যালবামে ফিরছেন আরিয়ানা গ্রান্ডে

শেয়ার করুন:
নতুন অ্যালবামে ফিরছেন আরিয়ানা গ্রান্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের অষ্টম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিলেন মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডে। ‘পেটাল’ নামের এই নতুন অ্যালবামটি আগামী ৩১শে জুলাই রিপাবলিক রেকর্ডসের মাধ্যমে বাজারে আসবে।

আরিয়ানা এই অ্যালবামটিকে বর্ণনা করেছেন প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার এক গল্প হিসেবে। তার ভাষায়, ‘এমন কিছু যা জীবনশক্তিতে ভরপুর এবং কোনো কঠিন ফাটলের মধ্য দিয়েও বেড়ে উঠতে জানে।



’ অ্যালবামটির নির্বাহী প্রযোজনা ও রচনায় আরিয়ানার সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সুইডিশ-পার্সিয়ান প্রযোজক ইলিয়া সালমানজাদেহ। ইলিয়া এর আগেও আরিয়ানার সফল অ্যালবাম ‘ইটার্নাল সানশাইন’-এর জন্য গান তৈরি করেছেন।

নতুন অ্যালবামের পাশাপাশি আগামী জুন মাস থেকে গ্রীষ্মকালীন ট্যুর বা কনসার্ট সফরের ঘোষণাও দিয়েছেন আরিয়ানা। তবে ভক্তদের জন্য কিছুটা মন খারাপের খবরও দিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই সফরটিই হতে পারে দীর্ঘ সময়ের জন্য তার শেষ ট্যুর। আরিয়ানা বলেন, ‘আমি আমার সর্বস্ব দিয়ে এটি করতে চাই, কারণ আমার মনে হয় অনেক দিন পর এটিই হবে আমার শেষ বড় কোনো আয়োজন।’

গত তিন বছর ধরে আরিয়ানা ‘উইকেড’ চলচ্চিত্র এবং নিজের আগের অ্যালবামগুলোর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন। এখন ‘পেটাল’ অ্যালবামের মাধ্যমে তিনি তার সঙ্গীতের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। নতুন গানগুলো শোনার জন্য এখন মুখিয়ে আছেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত।

সূত্র : ভ্যারাইটি

এসএ/এসএন

মন্তব্য করুন