© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন ভোট উৎসবে মেতেছে টালিউড তারকারা

শেয়ার করুন:
যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন ভোট উৎসবে মেতেছে টালিউড তারকারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৭ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটে আজ রাজ্যজুড়ে ছিল গণতন্ত্রের উৎসবের আবহ। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমাতে দেখা গেছে টালিউডের তারকাদের। বৃষ্টি ভেজা সকালেও ভোট দিতে হাজির হন একের পর এক পরিচিত মুখ।

সকালে ভোট দিতে দেখা যায় অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে।

সাদা টি-শার্ট ও ধূসর জিন্সে উপস্থিত হয়ে নজর কাড়েন তিনি।



অভিনেতা জিৎ স্ত্রী মোহনাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। অফ-হোয়াইট শার্ট, কালো ব্যাগি ট্রাউজার, চোখে সানগ্লাস ও মাথায় টুপি পরে হাজির হন জিৎ। মোহনার পরনে ছিল মেরুন কো-অর্ড সেট।

ভোটের দিন রং মিলিয়ে হাজির হন তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। দুজনকেই দেখা যায় সাদা টি-শার্ট ও নীল জিন্সে।

অভিনেতা অঙ্কুশ হাজরা বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দেন। অন্যদিকে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন মাকে নিয়ে ভোটকেন্দ্রে যান।

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ভোট দিতে আসেন বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে সঙ্গে নিয়ে। চলতি বছরেই তিনি রাজনীতির ময়দানে পা রেখেছেন।

এদিন ভোট দেন সৌরভ গাঙ্গুলি ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি। ভোটের পর হাতে নীল কালির দাগ দেখিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হন তারা।

এ ছাড়া ভোট দিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী ও সংসদ সদস্য রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা মিঠুন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, সোহিনী সরকার, শঙ্কর চক্রবর্তী ও রূপা গাঙ্গুলি।

তবে ভোটগ্রহণের দিন কিছু জায়গায় ইভিএম সমস্যার খবরও পাওয়া গেছে। ইভিএমে ত্রুটির কারণে অভিনেত্রী রূপা গাঙ্গুলি বিব্রত হন। একই কারণে প্রথমে ভোট না দিয়েই ফিরতে হয়েছিল অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে।

পিআর/টিকে

মন্তব্য করুন