© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ঈদে ফিরছেন তৌকীর আহমেদ

শেয়ার করুন:
এবার ঈদে ফিরছেন তৌকীর আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে দর্শকদের মুগ্ধ করা জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ এবার ঈদে ফিরছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন একটি বিশেষ টেলিফিল্মের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের এই টেলিফিল্মে চিত্রনাট্য রচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করছেন তৌকীর আহমেদ। এটি পরিচালনা করছেন আরিফ খান।

তৌকীর আহমেদ বলেন, ‘আমরা তো সাধারণত ঈদে একটু আনন্দ-উৎসবের গল্পই পছন্দ করি। আমি এই কাহিনীটি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন ধরণের কিছু লেখা যায় কি না সেটা চেষ্টা করে যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের, বাঁকের গল্প উঠে এসেছে। আরিফ খান যথেষ্ঠ মুন্সিয়ানার সাথে টেলিফিল্মটি নির্মাণ করছেন।



আমার মনে হয় অনেককিছুর ভিড়েও এই টেলিফিল্মটি দর্শকদের কাছে পৌঁছাবে।’

তৌকীর আহমেদের প্রশংসা করে পরিচালক বলেন, ‘তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার লেখনী বা অভিনয় নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই। তিনি ছাড়াও আরও যে সকল গুণী শিল্পীরা এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

তারকাবহুল এই টেলিফিল্মে তৌকীর আহমেদের পাশাপাশি অভিনয় করছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

পিআর/টিএ

মন্তব্য করুন