© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাপারাজ্জিদের সঙ্গে কী আচরণ করে সমালোচিত কারিশমা?

শেয়ার করুন:
পাপারাজ্জিদের সঙ্গে কী আচরণ করে সমালোচিত কারিশমা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
বলিউড তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি অভিনেত্রী কারিশমা কাপুর এর একটি আচরণ ঘিরে সামাজিক মাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। সাধারণত হাসিখুশি ও সহজ স্বভাবের জন্য পরিচিত করিশ্মাকে এবার দেখা গেল বেশ কড়া মেজাজে।

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিশমা। সেখানে সহ-বিচারকদের সঙ্গে স্বাভাবিকভাবেই ছবি তুলছিলেন তিনি। কিন্তু একা ছবি তোলার সময় ক্যামেরা বারবার তাঁর মুখের খুব কাছ থেকে ধারণ করা হচ্ছিল বলে আপত্তি জানান অভিনেত্রী। অভিযোগ, তিনি আলোকচিত্রীদের এভাবে ছবি না তুলতে সরাসরি সতর্ক করেন। তাঁর এই আচরণ ঘিরেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।



বলিউডে দীর্ঘদিন ধরেই অভিযোগ, পাপারাজ্জিদের অতিরিক্ত আগ্রহ অনেক সময় তারকাদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করে। বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল সব জায়গাতেই তারকাদের ঘিরে ধরার প্রবণতা এখন সাধারণ ঘটনা। যদিও অনেক তারকা বিষয়টি স্বাভাবিকভাবে নেন, কেউ কেউ আবার এতে অস্বস্তি প্রকাশ করেন।

এই প্রসঙ্গে প্রায়ই আলোচনায় উঠে আসে জয়া বচ্চন-এর নাম, যিনি পাপারাজ্জিদের আচরণে বিরক্তি প্রকাশের জন্য পরিচিত। সেই তালিকায় এবার করিশ্মার নামও জুড়ল কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মতভেদ স্পষ্ট। একাংশ কারিশমা অবস্থানকে সমর্থন করে বলছেন, ব্যক্তিগত পরিসর রক্ষার অধিকার সবারই আছে। আবার অন্য একাংশের দাবি, তিনি হয়তো নিজের চেহারার কিছু পরিবর্তন আড়াল করতে চেয়েছেন।

উল্লেখযোগ্য, সাম্প্রতিক সময়ে একাধিক অভিনেত্রী একই ধরনের অভিযোগ তুলেছেন। তাদের মতে, অনেক ক্ষেত্রে পাপারাজ্জিদের ক্যামেরা শুধু ছবি তোলাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং অস্বস্তিকরভাবে শরীরের নির্দিষ্ট অংশকে লক্ষ্য করেই ছবি ধারণ করা হচ্ছে, যা তারকাদের জন্য বিব্রতকর হয়ে উঠছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে তারকাদের ব্যক্তিগত পরিসর আর জনসমক্ষে তাদের উপস্থিতির সীমারেখা কোথায় টানা উচিত। বিনোদন জগতে এই টানাপোড়েন যে ক্রমেই বাড়ছে, তা আরও একবার স্পষ্ট হল করিশ্মার এই ঘটনাকে ঘিরে।

পিআর/টিএ

মন্তব্য করুন