© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাদতের জন্মদিন

শেয়ার করুন:
আজ জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাদতের জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
আজ ৩০ এপ্রিল, ইসরায়েলের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল গ্যাল গ্যাদতের জন্মদিন। ১৯৮৫ সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

গ্যাদত 'ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স' চলচ্চিত্রগুলোতে (২০১৬–২০২৩) 'ওয়ান্ডার ওম্যান' চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।   

তিনি ওয়ান্ডার ওম্যান ভূমিকায় ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস (২০১৬), ওয়ান্ডার ওম্যান (২০১৭) এবং জাস্টিস লিগ (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করেন। 




২০১৩-তে তিনি ইসরায়েলি অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে দ্বিতীয় হন। তিনি গুচি ব্যাম্বু পারফিউমের মডেল।

২০১৮ সালে, গ্যাদত টাইম ম্যাগাজিনের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে নির্বাচিত হন এবং ফোর্বস তাকে দশম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে স্থান দেয়, যা পরে ২০২০ সালে তৃতীয় স্থানে উন্নীত হয়। তিনি প্রথম ইসরায়েলি অভিনেতা হিসেবে ২০২৫ সালে হলিউড ওয়াক অফ ফেম-এ তারকা লাভ করেন।

এমআর/টিএ  






মন্তব্য করুন