© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, কিন্তু জীবন নিয়ে গেল এক ঝলমলে জগতে’

শেয়ার করুন:
‘স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, কিন্তু জীবন নিয়ে গেল এক ঝলমলে জগতে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলা। তার আজকের পরিচয়টা আজ তার নাও হতে পারতো।

তিনি হতে পারতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন তিনি। সে কথা নিজেই জানালেন কার্জন হলে একটি ফটোশুট করতে গিয়ে।

নস্টালজিক শিরিন আক্তার শিলা নিজের ফেসবুকে লেখেন, ‘এই করিডোরটা আজ কেমন যেন অন্যরকম লাগছে। ২০১৬-১৭ সেশনে আমি এখানে একজন ছাত্রী ছিলাম। স্বপ্ন ছিল ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়) একজন ফিজিক্স লেকচারার হওয়ার। চেষ্টা করেছিলাম, সত্যিই… কিন্তু কোথায় যেন তাল কেটে গেল, আর জীবন আমাকে অন্য এক ঝলমলে জগতে নিয়ে গেল।’



তিনি আরও লেখেন, ‘আজ এখানে শুট করতে এসে হঠাৎ সব স্মৃতি ফিরে এলো। তখন জীবনটা হয়তো সহজ ছিল… অথবা আমিই ছিলাম সহজ। এখনকার জীবনের জন্য কোনো অভিযোগ নেই। তবুও কোথাও একটা প্রশ্ন থেকে যায়, যদি থেকে যেতাম?’

বলে রাখা যায়, ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শিরিন আক্তার শিলা। তবে সেবার মুকুট জিততে পারেননি। এরপরের বছর অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর শোবিজে যাত্রা শুরু শিলার।

ইতোমধ্যেই নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ ‘ষ’-এর প্রথম পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’-এ অভিনয় করেছেন। সেখানে সোহেল মণ্ডলের বিপরীতে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়।

এমআই/টিএ

মন্তব্য করুন