ফের বড়পর্দায় রাজা বাবু-পার্টনার, পুনঃমুক্তি কবে? ধুম জ্বর নিয়ে হাউজফুল এর শুটিং করেছিলেন দীপিকা
ছবি: সংগৃহীত
০১:৫০ এএম | ০১ মে, ২০২৬
ডেভিড ধাওয়ানের শেষ ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছবি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। তবে এই কমেডি রোমান্টিক ঘরানার এই ছবি মুক্তি পাওয়ার আগে ডেভিড ধাওয়ান পরিচালিত একগুচ্ছ পুরনো ছবি পুনরায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে। পিভিআর আইনক্সের তরফে ডেভিড ধাওয়ানের সিনেমাটিক লিগ্যাসিকে উদ্যাপন করার জন্য তাঁর পাঁচটি আইকনিক ছবি দেখাবে দেশ জুড়ে। তালিকায় আছে 'রাজা বাবু', 'আঁখে', 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া', 'পার্টনার' এবং 'ম্যায় তেরা হিরো'। এই ছবিগুলোর মধ্যে 'ম্যায় তেরা হিরো' ছবিটি বাবা ডেভিডের পরিচালনায় বরুণ ধাওয়ানকে দেখা গিয়েছিল। আর বাকি চারটে ছবির মধ্যে দু'টিতে সলমন খানকে দেখা গিয়েছিল আর বাকি দু'টিতে গোবিন্দাকে।
ভয়ঙ্কর খারাপ নাচতেন প্রিয়াঙ্কা! অতীতের স্মৃতি হাতড়ে কী বললেন 'দেশি গার্ল'?
বিগত কয়েক দশক ধরে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, নতুন করে দর্শকদের সামনে তুলে ধরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু জানেন কি এখন যেখানে তাঁর নাচের জাদুতে সকলে মুগ্ধ হন সেখানে অভিনেত্রী নিজেই দাবি করলেন অতীতে তিনি ভয়ঙ্কর খারাপ নাচতেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন তাঁর কেরিয়ারের শুরুর দিকে তিনি খুব খারাপ নাচতেন।
এমনকী এই কারণে একাধিকবার তিনি কোরিওগ্রাফাদের থেকে বকা খেয়েছেন। তাহলে কী করে নিজেকে বদলালেন প্রিয়াঙ্কা চোপড়া? অভিনেত্রী জানালেন ক্যাটরিনা কাইফ তাঁকে এই বিষয়ে বিস্তর সাহায্য করেছেন। পরর্বতীতে 'দেশি গার্ল', 'পিঙ্গা', 'রাম চাহে' ইত্যাদির মতো গানে নজর কেড়েছেন। কেবল নাচ নয়, স্টান্ট, অ্যাকশন সহ সবেতেই নিজের স্বাক্ষর রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ধুম জ্বর, ম্যালেরিয়া নিয়েও 'হাউজফুল' ছবির শুটিং করেছিলেন দীপিকা! স্মৃতি হাতড়ে কী বললেন লারা দত্ত?
৩০ এপ্রিল 'হাউজফুল' ছবিটির মুক্তির ১৬ বছর পূর্ণ হল। আর সেই উপলক্ষ্যে স্মৃতির পাতায় ডুব দিলেন লারা দত্ত। জানালেন এই ছবির শুটিং করার সময় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছিলেন। কারণ হিসেবে লারা জানান দীপিকা পাড়ুকোন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় ম্যালেরিয়া হয়েছিল তাঁর। ধুম জ্বর, কাঁপছিলেন। তবুও সেসবের মধ্যেই তিনি এই ছবির শুটিং হয়েছিল। চিকিৎসক বিশ্রাম নিতে বললেও দীপিকা এত বেশি প্রফেশনাল যে তিনি কাজ থামাননি।
টিজে/টিএ