© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়ানের দুঃসময়ে পাশে ছিলেন তার স্ত্রী

শেয়ার করুন:
ইয়ানের দুঃসময়ে পাশে ছিলেন তার স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৪ পিএম | ০১ মে, ২০২৬
জনপ্রিয় সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’-এর অভিনেতা ইয়ান সামারহেল্ডার সম্প্রতি তার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করেছেন। একটি ব্যর্থ ব্যবসায়িক উদ্যোগের কারণে তিনি প্রায় আট অঙ্কের (কোটি কোটি টাকা) ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী নিকি রিড।

অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে ইয়ান একটি পরিবেশবান্ধব জ্বালানি বিষয়ক স্টার্টআপ শুরু করেছিলেন। কিন্তু ব্যবসায়িক অদূরদর্শিতা ও প্রতারণার শিকার হয়ে প্রকল্পটি ব্যর্থ হয়। এর ফলে তিনি এতটাই ঋণে ডুবে যান যে, তার হলিউড ক্যারিয়ারের দীর্ঘদিনের সঞ্চয় প্রায় শেষ হয়ে যায়। ইয়ান জানান, এই বিপর্যয় থেকে বাঁচতে তাকে নিজের বাড়ি, গাড়ি, শখের ঘড়ি এমনকি দামি সব ছবিও বিক্রি করে দিতে হয়েছিল।



এই ভয়াবহ সংকট কাটিয়ে ওঠার পেছনে ইয়ান তার স্ত্রী নিকি রিডকে সব কৃতিত্ব দিয়েছেন। ইয়ান জানান, নিকি নিজে নেতৃত্ব দিয়ে পাওনাদারদের সাথে আলোচনা করেছেন এবং আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার পথ তৈরি করেছেন। ইয়ান বলেন, নিকি না থাকলে এই গর্ত থেকে বেরিয়ে আসা আমার পক্ষে প্রায় অসম্ভব ছিল। বর্তমানে তারা সেই ধাক্কা সামলে উঠেছেন এবং ‘ব্রাদার্স বন্ড বোরবন’ ও ‘দ্য অ্যাবজর্পশন কোম্পানি’-র মতো সফল ব্যবসায়িক উদ্যোগ নিয়ে স্থিতিশীল জীবনে ফিরেছেন।

ব্যবসায় মন দিলেও ইয়ান সামারহাল্ডার ভক্তদের কাছে আজও স্মরণীয় হয়ে আছেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’-এর ‘ড্যামন সালভাতোর’ চরিত্রের জন্য।

একজন রক্তপিপাসু ভ্যাম্পায়ার থেকে নিজেকে শুধরে নেওয়া এক প্রেমিকের চরিত্রে ইয়ানের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। বিশেষ করে নিনা ডোব্রেভের (এলেনা) সাথে তার রসায়ন ডেলেনা জুটিকে ছোট পর্দার ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত করেছে।

সূত্র : গালফ নিউজ

আরআই/এসএন

মন্তব্য করুন