© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বক্স অফিসে ২০০ কোটি ছুঁই ছুঁই, কে কত নিলেন পারিশ্রমিক?

শেয়ার করুন:
বক্স অফিসে ২০০ কোটি ছুঁই ছুঁই, কে কত নিলেন পারিশ্রমিক?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ০১ মে, ২০২৬
প্রায় ১৪ বছর পর পর্দায় ফিরেছেন প্রিয়দর্শন ও অক্ষয় কুমার জুটি। শুরু থেকেই এই জুটির ফেরা নিয়ে দর্শকদের আগ্রহমের কমতি ছিল না। তারই ঝলক দেখা গেল ‘ভূত বাংলা’ ছবি মুক্তির পর। মিশ্র প্রতিক্রিয়া পেলেও এখন পর্যন্ত সারা বিশ্বের বক্সঅফিসে ১৯৯ কোটি রুপির ব্যবসা করেছে এই জুটির ছবি।

শুধুমাত্র ভারতেই আয় করেছে ১২০ কোটি।

বক্স অফিসে দারুণ সাড়া ফেলা এই ছবিতে কে কত পারিশ্রমিক নিয়েছেন, চলুন জানা যাক।

জানা গেছে, ১২০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবির অনেকটাই গিয়েছে অক্ষয়ের পারিশ্রমিকে। অন্য অভিনেতাদের চেয়ে অনেক গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন বলিউড ‘খিলাড়ি’।
ভারতীয় গণমাধ্যমের খবর, অক্ষয় পেয়েছেন ৫০ কোটি রুপি। তবে সাধারণত অক্ষয় যা পারিশ্রমিক নেন তার চেয়ে ২৮.৫ শতাংশ কম নিয়েছেন এই ছবিতে। সাধারণত অন্য ছবিতে ৬০ থেকে ১৪০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু।

তিনিও হরর কমেডি ছবির পরিচিত মুখ হয়ে উঠেছেন। ‘ভূত বাংলা’র জন্য তিনি পেয়েছেন ২.৫ কোটি রুপি। ওয়ামিকা গাব্বিও রয়েছেন এই ছবিতে, যিনি পেয়েছেন ৩ কোটি রুপি। পরেশ রাওয়াল এই ছবির জন্য পেয়েছেন ২ কোটি রুপি।



৯ কোটি রুপির বিতর্ক কাটিয়ে ওঠার পরে ছবির সাফল্য উপভোগ করছেন রাজপাল যাদবও।

তিনি এই ছবির জন্য পেয়েছেন ১ কোটি রুপি। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আসরানীও। তিনিও ২ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। এটিই ছিল তাঁর অভিনীত শেষ ছবি।

ছবির মোট বাজেটের ৪২ শতাংশই গেছে অভিনেতাদের পারিশ্রমিকের জন্য। ছবির প্রচারের পিছনে খরচ হয়েছে ৩০ কোটি রুপি।

বলা দরকার, এই মুহূর্তে অক্ষয়ের হাতে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘হ্যায়ওয়ান’, ‘হেরা ফেরি ৩’র মতো ছবি।

এসএন 

মন্তব্য করুন