© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৭ পিএম | ০১ মে, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অন্তর্ভুক্ত রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় হকারদের পুনর্বাসনের জন্য ডিজিটাল পরিচয় পত্র ও জায়গা নির্ধারণ প্রক্রিয়া শুরু হয়েছে। 


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি'র প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আজ ঢাকা শহরে হকার ব্যবস্থাপনা শুরু করেছি। পর্যায়ক্রমে ঢাকার সব হকারকে পুনর্বাসন করা হবে। পাশাপাশি, প্রস্তাবিত 'ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬' অনুসারে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় হকারদের জন্য সুনির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।   

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিকভাবে দৈনন্দিন ডে টু ডে মার্কেটের জন্য চিহ্নিত এলাকাসমূহ হলো- গুলিস্তানে রমনা ভবনের লিংক রোড, গুলিস্তান টুইন টাওয়ার গলি, রাজউক ভবনের পেছনে, বাইতুল মোকাররম পূর্ব গেইট সংলগ্ন লিংক রোড, নিউ মার্কেটের দক্ষিণ গেট সংলগ্ন এক পাশে এবং শাজাহানপুর রেলওয়ে কলোনির অভ্যন্তরে মাঠ সংলগ্ন রাস্তা। 

এছাড়া, সান্ধ্যকালীন ( সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা) মার্কেটের জন্য মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীত পাশের এজিবি কলোনি মাঠ এবং মতিঝিল ইসলাম চেম্বারের সামনে ও আশেপাশের এলাকাকে চিহ্নিত করা হয়েছে। 

কেএন/টিএ


মন্তব্য করুন