© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিংকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষদের শ্রদ্ধা জানিয়ে কী বললেন শাকিব খান?

শেয়ার করুন:
শুটিংকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষদের শ্রদ্ধা জানিয়ে কী বললেন শাকিব খান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ০১ মে, ২০২৬
আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।’

মহান মে দিবস বা শ্রমিক দিবসে শুটিং-সংশ্লিষ্ট কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে এক বার্তায় ক্যামেরার পেছনে থাকা সব মানুষের নিরলস শ্রমের কথা স্মরণ করেন তিনি।

এ অভিনেতা লিখেছেন, ‘শ্রদ্ধা জানাই শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের, যাদের শ্রম ও নিষ্ঠায় স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলছে আমাদের কর্মক্ষেত্র এবং স্বপ্নের পৃথিবী।’



বর্তমানে ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এর গল্প, নির্মাণশৈলী ও তার লুক, সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। সিনেমাটির চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন এবং এটি পরিচালনা করছেন আজমান রুশো।

এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।

পিআর/টিএ

মন্তব্য করুন